ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার Logo ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ Logo খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার
পৌরসভাসহ বিভিন্ন এলাকায় তৎপরতা

কেশবপুরে পুলিশের বিশেষ মহড়া

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১৭৫ বার পঠিত

যশোরের কেশবপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ মহড়া চালিয়েছে থানা পুলিশ। রবিবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত কেশবপুর পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে কেশবপুর থানা চত্বর থেকে মহড়া শুরু হয়। পরে পৌর শহরের আলতাপোল, ব্রহ্মকাটি, ভোগতি-নরেন্দ্রপুর, সাবদিয়া, বালিয়াডাঙ্গা, সফাবাদ, বাজিতপুর ও বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি তৎপরতা চালানো হয়। এ ছাড়া পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোনা, মঙ্গলকোট, বিদ্যানন্দকাটি, সদর, সাতবাড়িয়া ও সাগরদাঁড়িসহ উপজেলার বিভিন্ন এলাকায় মহড়া দেওয়া হয়।

পুলিশ জানায়, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণ ব্যক্তিদের সতর্ক করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ মহড়া অব্যাহত রয়েছে। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের দিকনির্দেশনায় অপরাধ দমন ও জনগণের সেবায় থানা পুলিশ কাজ করছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

পৌরসভাসহ বিভিন্ন এলাকায় তৎপরতা

কেশবপুরে পুলিশের বিশেষ মহড়া

আপডেট সময় : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬