ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল আটক, আদালতে প্রেরণ Logo মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খেয়াল খুশি মতো চেম্বার করেন ডাক্তারগণ Logo সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার Logo বড়দিয়া–মহাজন খেয়াঘাটে নদীভাঙনের তাণ্ডব Logo জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার Logo ঝিকরগাছা পৌরবাসী স্বাস্থ্যঝুঁকিতে, বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা Logo যশোরে ৭৫ লাখ টাকা কাবিন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলন Logo খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক Logo যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ

কেশবপুরে মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৫২ বার পঠিত

যশোরের কেশবপুরে মামার বাড়ি বেড়াতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে সাজিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের হাসানের ছেলে। তার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। পরিবারের একমাত্র সন্তান ছিল সাজিদ।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার মায়ের সঙ্গে মামার বাড়ি বিষ্ণুপুর গ্রামে বেড়াতে যায় সাজিদ। রোববার সকালে মা তাকে ভাত খাওয়াচ্ছিলেন। খাওয়া শেষে বাকি ভাত খাওয়ার সময় কোনো একপর্যায়ে সবার অগোচরে চলে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সাজিদকে ভাসতে দেখেন স্বজনেরা। দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত স্বজনেরা। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

কেশবপুরে মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬