ঝিকরগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
- আপডেট সময় : ০৫:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৮ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনশৃঙ্খলা বজায় রাখা, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জনগণের জানমাল রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি এবং ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



















