ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল আটক, আদালতে প্রেরণ Logo মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খেয়াল খুশি মতো চেম্বার করেন ডাক্তারগণ Logo সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার Logo বড়দিয়া–মহাজন খেয়াঘাটে নদীভাঙনের তাণ্ডব Logo জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার Logo ঝিকরগাছা পৌরবাসী স্বাস্থ্যঝুঁকিতে, বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা Logo যশোরে ৭৫ লাখ টাকা কাবিন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলন Logo খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক Logo যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ
অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসির

শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৭ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের শার্শা উপজেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার চটকাপোতা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজুর রহমান চটকাপোতা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

শার্শা থানা পুলিশের এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। রোববার (১১ অক্টোবর) যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য ও আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করবে।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসির

শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬