ভাইরাস জ্বরে আক্রান্ত রাসেল রানার দশ বছর বয়সী কন্যা, দোয়া কামনা
- আপডেট সময় : ০১:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পঠিত

নড়াইলের কালিয়া পৌর বিএনপির ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কালিয়া প্রেসক্লাবের সদস্য স. ম. রাসেল রানার ১০ বছর বয়সী কন্যা রোজা জামান ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বর্তমানে রোজা জামান কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছে। তার অসুস্থতার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় রোজা জামানের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। পাশাপাশি আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে রোজা জামানের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
মহান আল্লাহ তাআলা যেন ছোট্ট রোজাকে দ্রুত সুস্থতা দান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন এমনটাই প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।




















