সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার
- আপডেট সময় : ০৮:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ৩১ বার পঠিত

সাতক্ষীরায় সারের ডিলারশিপ পাওয়া নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রেজাউল ইসলাম ভোমরা স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী এবং মেসার্স জেনিত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তাঁর বিরুদ্ধে সারের ডিলারশিপ পাওয়া নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে সামাজিক মর্যাদা, ব্যবসায়িক সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা।
তাঁদের দাবি, সম্প্রতি সারের ডিলারশিপকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের প্রচারণা বন্ধে তাঁরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ ঘটনায় আলিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের ভাষ্য, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো অনুচিত।
প্রতিবাদকারীরা আরও বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত অবস্থানকে কেন্দ্র করে কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে তা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।
উল্লেখ্য, রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ৭ নম্বর আলিপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। এর আগে তিনি সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আলিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিবাদকারীরা জানান, রেজাউল ইসলামের বিরুদ্ধে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানির মামলা করাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরামর্শ ও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।























