দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান জানালেন আশরাফুল আলম বাবু
- আপডেট সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২৮ বার পঠিত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আশরাফুল আলম বাবু। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিয়ে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি।
আশরাফুল আলম বাবু বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। এ উৎসব সবার জীবনে আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, এটাই তাঁর প্রত্যাশা।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও প্রত্যেক নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। তাই শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।
দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আশরাফুল আলম বাবু একটি সুন্দর, শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



















