ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার Logo ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ Logo খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার

খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পঠিত

খুলনা মহানগরীর দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী আরমান বাহিনীর অন্যতম সহযোগী ওসমানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ আভিযানিক দল।

সোমবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওসমান খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম দেওয়ান মুন্সি।

অভিযানকারী দলের দেওয়া তথ্য অনুযায়ী, ওসমান খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আরমান বাহিনীর প্রধান আরমানের অন্যতম সহযোগী। তাঁর অপরাধ-সংক্রান্ত রেকর্ড পর্যালোচনায় খুলনা মহানগরীর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি ও চুরিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এসআরবি সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পলাতক আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানি ও এসআরবি-১২-এর যৌথ দল এ অভিযান চালায়।

গ্রেপ্তারের পর ওসমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে অভিযানকারী দল।

ট্যাগস :

খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬