ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পঠিত

সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় সাতক্ষীরা জজকোর্টের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ধরনের বিতর্কিত নিয়োগের কারণে স্থানীয় কৃষকেরা সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়তে পারেন।

বক্তারা অবিলম্বে বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় সার ডিলার নিয়োগের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

মানববন্ধন থেকে আয়োজকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সার ডিলার নিয়োগে কথিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবিলম্বে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস :

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬