ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন Logo কৈখালীতে সাধারণ মানুষের আস্থায় পাউবো’র এসও মাসুদ রানা
অ্যাপাচি মোটরসাইকেল জব্দ

শার্শায় বিদেশি মদসহ ৩ জন গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে দুই বোতল বিদেশি মদ ও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কামারবাড়ী ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নয়ন বিশ্বাস (১৯), মাসুদ রানা (১৯) ও প্রদীপ কুমার মণ্ডল (৩০)। তাঁদের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ ও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

অ্যাপাচি মোটরসাইকেল জব্দ

শার্শায় বিদেশি মদসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬