ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অলিম্পিকে ফিরছে ক্রিকেট : সরাসরি সুযোগ পেল যে চার দল

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ০৯:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৫০ বার পঠিত

দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী—উভয় বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে। তবে এই আসরে জায়গা করে নিতে বাংলাদেশকে পাড়ি দিতে হবে বাছাইপর্বের কঠিন পরীক্ষা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) যৌথভাবে অলিম্পিক ক্রিকেটের অংশগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মহাদেশ থেকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা একটি দল সরাসরি অলিম্পিকে খেলবে। বাকি একটি স্থান নির্ধারণ হবে ২০২৭ সালে অনুষ্ঠিত আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে।

ইতোমধ্যে এশিয়া থেকে ভারত, ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপ থেকে গ্রেট ব্রিটেন অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে। ইউরোপের প্রতিনিধিত্ব করবে গ্রেট ব্রিটেন, যেখানে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের নিয়ে দল গঠনের সুযোগ থাকবে।

স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। তবে এজন্য ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা ১৫ দলের মধ্যে থাকতে হবে তাদের।

বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। ফলে সরাসরি অলিম্পিকে জায়গা না মিললেও ২০২৭ সালের বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ থাকবে টাইগারদের। সেই টুর্নামেন্টে সফল হতে পারলে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হবে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের।

অন্যদিকে, ক্যারিবীয় অঞ্চলের জন্য রাখা হয়েছে আলাদা বাছাইপর্ব। কারণ ওয়েস্ট ইন্ডিজ একক রাষ্ট্র নয়। তাই অলিম্পিকে তারা প্রচলিত ওয়েস্ট ইন্ডিজ নামে অংশ নিতে পারবে না।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পোমোনায় নির্মিত বিশেষ ক্রিকেট ভেন্যুতে। পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে মোট ২৮টি ম্যাচ আয়োজন করা হবে। প্রতিটি দল সর্বোচ্চ ১৫ সদস্যের স্কোয়াড নিবন্ধন করতে পারবে।

প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী, ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপপর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল স্বর্ণপদকের লড়াইয়ে মুখোমুখি হবে। আর দুই গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারী দল দুটি খেলবে ব্রোঞ্জ পদকের ম্যাচে।

ট্যাগস :

অলিম্পিকে ফিরছে ক্রিকেট : সরাসরি সুযোগ পেল যে চার দল

আপডেট সময় : ০৯:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬