ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিজয়নগরে আধিপত্য ও পূর্ববিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫ Logo তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে যশোরে ছাত্রদলের প্রস্তুতি সভা Logo গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo তালার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা Logo কেশবপুরে ভ্যান ছিনতাই রোধে পুলিশের তৎপরতা Logo বিশ্ববাজারে বাড়ছে পাটের চাহিদা Logo অমিত কুন্ড (নাড়ু): হাসিখুশি সেই মুখটি আর কখনো দেখা যাবে না Logo শালিখায় কার্তেনী পূজা উপলক্ষে পুলিশের বিশেষ মহড়া Logo এনডিসিতে জাতীয় নিরাপত্তা বিষয়ে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী

আদমদীঘিতে বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারিকে জরিমানা

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)
  • আপডেট সময় : ০৯:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৪২ বার পঠিত

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে কনফেকশনারি প্রতিষ্ঠান ও খাবার হোটেলকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযানে গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারিকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ খাবার হোটেলকে ১ লাখ টাকা, স্টার খাবার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগে বিসমিল্লাহ হোটেলের খাবার খেয়ে পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

এছাড়া গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিকবার জরিমানা করার তথ্যও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। সুরক্ষা ও খাদ্যের মান নিশ্চিত করতে জনস্বাস্থ্য এই অভিযান চালানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

ট্যাগস :

আদমদীঘিতে বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারিকে জরিমানা

আপডেট সময় : ০৯:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬