ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবি

ইসলামী ব্যাংকে সুশাসনের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের সুশাসন, স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, রাঙামাটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা বলেন, দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ইসলামী ব্যাংক বর্তমানে নানা সংকটের মুখোমুখি। ব্যাংকের স্থিতিশীলতা রক্ষা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ব্যাংকের দক্ষ কর্মকর্তাদের সরিয়ে দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করছে, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে আয়োজকরা ব্যাংকের পরিবেশ স্বাভাবিক করা এবং গ্রাহক আস্থা ফিরিয়ে আনতে আট দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে— সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহাল, বর্তমান এমডি কামাল উদ্দিন জসীমকে অপসারণ, চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ এবং ইসলামী ব্যাংকের কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের কথিত অনভিপ্রেত হস্তক্ষেপ বন্ধ করা।

এ ছাড়া সমাবেশ থেকে ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিচার দাবি করা হয়। একই সঙ্গে ইসলামী ব্যাংকিং খাতের ভাবমূর্তি রক্ষা এবং এ খাতকে দুর্বল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানানো হয়।

সমাপনী বক্তব্যে ফোরামের নেতারা বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে ব্যাংকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বিপুল সংখ্যক গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবি

ইসলামী ব্যাংকে সুশাসনের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬