ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন Logo কৈখালীতে সাধারণ মানুষের আস্থায় পাউবো’র এসও মাসুদ রানা

কলাবাড়ীয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ সাদী

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ১০:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৩৬ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ৮ নম্বর কলাবাড়ীয়া ইউনিয়নের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা শেখ সাদী। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শেখ সাদী প্রতিটি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

শেখ সাদী বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন। পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তাঁদের কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্টদের কাছে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের যোগাযোগের নম্বর রাখার পরামর্শ দেন। যেকোনো সমস্যার খবর পেলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

শেখ সাদী সাবেক কলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম অলিউর রহমানের স্নেহধন্য ভাতিজা। তিনি নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পশ্চিম কলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলাবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মফিজুর রহমান (আঙ্গুর), ইউনিয়ন যুবদলের সদস্যসচিব রাসেল শেখ (আখের), নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী খন্দকার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নওশের বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহান কাজী, কৃষক দলের আহ্বায়ক ফিরোজ মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানুল্লাহ মৃধা এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলিফ শেখ।

এ ছাড়া রাহাদ শেখ, ইজাজ শেখ, জসিম শেখ, রাজু শেখ, বরকত মোল্লা, হুমায়ুন মৃধা, হাফিজ তালুকদার, ইসমাইল সরদার, শরিফুল তালুকদারসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শেখ সাদীর স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে অনুসারীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তাঁদের কয়েকজনের ভাষ্য, বিএনপির মনোনয়ন পেলে শেখ সাদী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর প্রার্থিতা ও দলীয় মনোনয়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। দলীয় মনোনয়ন এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁর অনুসারীরা।

ট্যাগস :

কলাবাড়ীয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ সাদী

আপডেট সময় : ১০:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬