ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পর্যটকদের পাহাড়ে ওঠায় সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার সিদ্ধান্ত

কাপ্তাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পঠিত

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে ওঠার ক্ষেত্রে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিরা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

তারা জানান, বর্তমানে কাপ্তাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়নের কিছু এলাকায় মাদকের সমস্যা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সভায় জানানো হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, মাদক দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সভায় কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন পর্যটকদের পাহাড়ে ওঠার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গত ২৮ আগস্ট চট্টগ্রাম থেকে আসা চারজন পর্যটক কাপ্তাইয়ের সুউচ্চ সীতার পাহাড়ে উঠে আটকে পড়েন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, পাহাড়ে ওঠার সময় ওই পর্যটকদের বুনো হাতির আক্রমণের আশঙ্কা ছিল। এছাড়া স্থানীয় কাউকে অবগত না করে দুর্গম পাহাড়ি এলাকায় ওঠার কারণে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পাহাড়ে ওঠার পথে পর্যটকদের জন্য সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা প্রয়োজন।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম তাৎক্ষণিকভাবে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পর্যটকদের সচেতন করার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের নির্দেশনা দেন। একই সঙ্গে কাপ্তাইয়ের নৌকা ও সাম্পান মাঝিদেরও বিষয়টি অবগত করার জন্য সভার সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, কাপ্তাই জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদসহ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

ট্যাগস :

পর্যটকদের পাহাড়ে ওঠায় সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার সিদ্ধান্ত

কাপ্তাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা

আপডেট সময় : ১১:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬