ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ডোংগাঘাটা বেলতলা পূজামন্দিরের রজতজয়ন্তী উদ্‌যাপন Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন

কাশিয়ানীতে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস

ইয়ার আলী শেখ
  • আপডেট সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ৯২ বার পঠিত

গোপালগঞ্জ কাশিয়ানীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রেষ্ঠ মাঠ কর্মীদের পুরষ্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ১২জুলাই উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক অনিমেষ বিশ্বাস, পরিদর্শিকা স্বপনা খানম প্রমূখ।

সভায় বক্তব্যারা জনসংখ্যা বৃদ্ধির কুফল, বাল্যবিবাহ রোধ, মাতৃমৃত্যু হ্রাস এবং পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট”। একটি ছোট পরিবারই পারে জাতির উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে। আলোচনা শেষে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকদরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কাশিয়ানীতে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস

আপডেট সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬