ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে চারুপীঠ একাডেমির ১৬ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১২ বার পঠিত

যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে চারুপীঠ একাডেমির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ ১৩৫ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে ১৬ জন কৃতি শিক্ষার্থীকে দেওয়া হয় সম্মাননা স্মারক।

চারুপীঠ একাডেমির সভাপতি ও সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই ইন্সট্রাক্টর মিহির হালদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবলু রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস, প্যানাসিয়া বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং সেন্টারের পরিচালক বিল্লাল হোসেন এবং সাংবাদিক নূরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে। অনুষ্ঠান পরিচালনা করেন চারুপীঠের শিক্ষার্থী প্রত্যয়ী ঘোষ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যৎ সাফল্যে আরও উৎসাহ জোগাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

ট্যাগস :

কেশবপুরে চারুপীঠ একাডেমির ১৬ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

আপডেট সময় : ১০:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬