কেশবপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আজাদ
- আপডেট সময় : ১১:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২৬ বার পঠিত

যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার হাসানপুর, মজিদপুর ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হোসেন আজাদ।
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রীরামপুর সার্বজনীন পূজামণ্ডপ, দেউলি সার্বজনীন পূজামণ্ডপ, মজিদপুর সার্বজনীন পূজামণ্ডপ, কাবিলপুর পূজামণ্ডপ, ভান্ডারখোলা পূজামণ্ডপ ও পরচক্রা পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর ও সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী।
এ ছাড়া বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























