ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট Logo দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ Logo দুর্গাপূজায় যশোর-নড়াইলে এসআরবি’র কঠোর নজরদারি

ঝিকরগাছায় পূজামণ্ডপে ৩৭৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

টিটু সাকিল, ঝিকরগাছা
  • আপডেট সময় : ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পঠিত

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোরের ঝিকরগাছা উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

উপজেলার ৫৯টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৩৭৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২৫৮ জন পুরুষ ও ১২০ জন মহিলা সদস্য দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন মেয়াদে চলবে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীন জানান, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াতে সহায়তা প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।

উপজেলার ৫৯টি পূজামণ্ডপে বিপুলসংখ্যক আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েনের মাধ্যমে উৎসবকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি ও দায়িত্বশীলতার প্রতিফলন ঘটেছে।

ট্যাগস :

ঝিকরগাছায় পূজামণ্ডপে ৩৭৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

আপডেট সময় : ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬