ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট Logo দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ Logo দুর্গাপূজায় যশোর-নড়াইলে এসআরবি’র কঠোর নজরদারি

দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ২৬ বার পঠিত

শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরায় ৬৪টি হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর।

রোববার (১৮ অক্টোবর) সকালে শহরের পলাশপোল এলাকার টেনিস গ্রাউন্ডে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর বলেন, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে তিনি হিন্দু ধর্মাবলম্বী মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেন। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিপদে সহযোগিতা করাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।

তিনি আরও বলেন, সমাজে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। সবাইকে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে মিলেমিশে থাকতে হবে। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। এলাকার মানুষের কোনো সমস্যা থাকলে তাঁকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করবেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, সাবেক শিক্ষা কর্মকর্তা অলোক কুমার তরফদার এবং জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ।

এদিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৬৪টি হিন্দু পরিবারের মধ্যে ময়দা, সুজি, তেল, চিনি, ছোলার ডাল ও বিভিন্ন মসলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ওয়ার্ডের হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬