ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৬৪ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার গভর্নিং বডি গঠনকে কেন্দ্র করে অনিয়ম, মারধর ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের কয়েকজন দাতা সদস্য ও স্থানীয় বাসিন্দারা। সোমবার কেশবপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার দাতা সদস্য আব্দুল হামিদ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাদ্রাসার অধ্যক্ষ বিধিমালা অনুসরণ না করে গোপনে গভর্নিং বডি গঠন করে অনুমোদনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। কমিটিতে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের কয়েকজনও বিষয়টি জানতেন না বলে দাবি করেন তিনি। ব্যক্তিস্বার্থে অতীতের অনিয়ম আড়াল করতেই এ কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আব্দুল হামিদ আরও বলেন, গত রোববার এ বিষয়ে আলোচনা করতে প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মো. রাহাজ উদ্দীন, দাতা সদস্য আব্দুল হামিদ, অভিভাবক সদস্য কবিরুল ইসলাম, হাফিজুর রহমান ও হাবিবুর রহমান অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সঙ্গে দেখা করতে যান। এ সময় অধ্যক্ষ সন্তোষজনক জবাব দিতে না পেরে কয়েকজন বহিরাগতকে ডেকে আনেন এবং পরে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে গেলে সেখানেও তারা হেনস্তার শিকার হন।

বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষের বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান হাফেজ রাহাজ উদ্দীন, মুহসিন উদ্দীন, হাবিবুর রহমান, কবিরুল ইসলাম ও আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

তবে অভিযোগের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬