ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
উদ্ধার চোরাই এক্সকাভেটর

চট্টগ্রামের চুরি মামলার চার সদস্য খুলনায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৮ বার পঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তে সংঘবদ্ধ চোরাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় চুরি হওয়া একটি এক্সকাভেটরও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার বকুলতলা মোড়সংলগ্ন মীনা বাড়ি ও শামীমের পাটের গোডাউন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি এবং র‍্যাব-৭, চট্টগ্রামের স্পেশাল কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁদগাঁও থানার চুরি মামলার তদন্তে সন্দেহভাজন চার আসামিকে চোরাই এক্সকাভেটরসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেফতাররা হলেন, ইকবাল হোসেন (৩৫), ওয়াহিদ (২৫), ইকরাম হোসেন (৪৬) এবং আব্দুর শুকুর (৩২)।

র‍্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার পাশাপাশি হত্যা, ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা এক্সকাভেটরসহ গ্রেফতার চার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

উদ্ধার চোরাই এক্সকাভেটর

চট্টগ্রামের চুরি মামলার চার সদস্য খুলনায় গ্রেফতার

আপডেট সময় : ১০:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬