ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুড়ামনকাটিতে কৃষক দলের কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৩৮ বার পঠিত

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও উৎপাদন বৃদ্ধি করতে খাল খনন, খাদ্য সংরক্ষণ ও কৃষিঋণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করেছে। ভবিষ্যতেও কৃষকবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের কল্যাণে কাজ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, অতীতে বিএনপি ও এর নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহাসিন আলী, সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শেলিনা পারভীন শেলী, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সহ-সভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, ওলিয়ার রহমান, মামুন মহসিন, ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জেবুন নেছা জেবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মাস্টার শিমুল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান।

চুড়ামনকাটিতে কৃষক দলের কর্মীসভা

আপডেট সময় : ০৮:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬