চৌগাছায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৪৪ বার পঠিত

যশোরের চৌগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৭২ পুরিয়া গাঁজাসহ শ্যামল কুমার বিশ্বাস (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শ্যামল কুমার বিশ্বাস ধুলিয়ানী গ্রামের বাজারের পশ্চিম পাশের হিন্দুপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত শিবুপদ বিশ্বাস এবং মায়ের নাম লক্ষীরাণী বিশ্বাস।
রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে চৌগাছা থানার দশপাখিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা উপজেলার ধুলিয়ানী গ্রামের বাজারের পশ্চিম পাশের হিন্দুপাড়ায় শ্রী শ্রী কালী মন্দিরসংলগ্ন ইটের সড়ক থেকে তাকে হাতেনাতে আটক করেন।
চৌগাছা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দশপাখিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. বায়েজীদ মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শ্যামল কুমার বিশ্বাসের কাছ থেকে ৭২ পুরিয়া অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববারই গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।





















