ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঠে কৃষকের হাহাকার

টানা দুই দিনের বৃষ্টিতে চৌগাছায় ফসলের ব্যাপক ক্ষতি

হাফিজুর রহমান, চৌগাছা (যশোর )
  • আপডেট সময় : ০৬:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৬০ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে উঠতি ও কাটা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিবৃষ্টিতে কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। ফসল রক্ষায় জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য নিজেরাই মাঠে নেমে কাজ করছেন তাঁরা।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে শিম, বেগুন, শসা, শীতকালীন শাকসবজি, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি ফসলের পাশাপাশি কেটে রাখা ধান নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে অনেক জমির ফসল মাটিতে নুয়ে পড়েছে। কোথাও জমিতে পানি জমে থাকায় ফসল পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার কোথাও কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সম্ভাব্য ক্ষতি কমাতে কৃষকেরা নিজ উদ্যোগে জমির পানি সরানোর চেষ্টা করছেন।

এদিকে, টানা বৃষ্টিতে কৃষির ব্যাপক ক্ষতি হলেও মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় কৃষি পরামর্শ ও সরকারি সহায়তার ব্যবস্থা করতে হবে।

কৃষকদের আশঙ্কা, দ্রুত জমির পানি নিষ্কাশন করা না গেলে অনেকের কষ্টের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

ট্যাগস :

মাঠে কৃষকের হাহাকার

টানা দুই দিনের বৃষ্টিতে চৌগাছায় ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ০৬:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬