ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চৌগাছায় আওয়ামী নৈরাজ্য’র প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

হাফিজুর রহমান, চৌগাছা (যশোর )
  • আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৫৬ বার পঠিত

যশোরের চৌগাছায় সারা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং আগামীকালের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে তরিকুল ইসলাম ডবলু, জহুরুল ইসলাম ও মাস্টার শহিদুল ইসলাম।

এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, যুগ্ম আহ্বায়ক ফারুক, আরাফাত হোসেন, বিএম মামুন, রাসেল আহমেদ, রনি হোসেন, সাইফুল ইসলাম রিংকু, জসীমউদ্দিন ও মাহবুব হাসান তুফান উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জসীমউদ্দিন, হেলাল খান ও শাহরিয়ার ইমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি চৌগাছায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং আগামীকালের লকডাউনের বিরোধিতা করা হয়।

ট্যাগস :

চৌগাছায় আওয়ামী নৈরাজ্য’র প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬