ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

জনদুর্ভোগ লাঘবে ডুমুরিয়ায় ইটভাটা মালিক সমিতির সড়ক সংস্কার

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া
  • আপডেট সময় : ০৯:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৪৪ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর-থুকড়া-আমভিটা সড়কের দীর্ঘদিনের দুরবস্থা দূর করতে স্বেচ্ছায় সংস্কার কাজ করেছে ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি। জনদুর্ভোগ কমাতে সমিতির নিজস্ব অর্থায়নে সড়কের ঝুঁকিপূর্ণ ও খানাখন্দে ভরা বিভিন্ন স্থানে ইট বিছিয়ে চলাচল উপযোগী করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটার পাশাপাশি পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ পরিস্থিতিতে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবির নির্দেশনায় এবং ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়।

সংস্কার কাজ পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জোমাদ্দার, সমিতির নেতৃবৃন্দ আমিনুর রহমান, আমিন ও মো. রুহুল আমিন কালু এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা গাজী আব্দুল হালিম। এছাড়া খুলনা জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, আব্দুল মালেক, আব্দুর রব আকুঞ্জি, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ সময়োপযোগী। তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যবসায়ী সংগঠনগুলো এভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জোমাদ্দার বলেন, ব্যবসায়িক দায়বদ্ধতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকেই তারা এ উদ্যোগ নিয়েছেন। সংসদ সদস্যের নির্দেশনা পাওয়ার পর দ্রুত সড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলোতে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার জনকল্যাণমূলক যেকোনো কাজে সমিতি মানুষের পাশে থাকবে বলেও তিনি জানান।

সড়কটির সাময়িক সংস্কারে স্থানীয় চালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তবে তারা সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন।

জনদুর্ভোগ লাঘবে ডুমুরিয়ায় ইটভাটা মালিক সমিতির সড়ক সংস্কার

আপডেট সময় : ০৯:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬