ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ডোংগাঘাটা বেলতলা পূজামন্দিরের রজতজয়ন্তী উদ্‌যাপন Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন

নড়াইল বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

রিপন বিশ্বাস, নড়াইল
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৫৬ বার পঠিত

নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে আলহাজ মো. দেলোয়ার হোসেন সভাপতি এবং আলী হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শনিবার (১১ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে সমিতির কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান (বাচ্চু), জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলফিকার আলী। এছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাস-মিনিবাস মালিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমিতি সূত্রে জানা যায়, বাস মালিকদের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী আলহাজ মো. দেলোয়ার হোসেনকে সভাপতি এবং জেলা বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির কমিটি গঠন করা হয়। পরে নড়াইল-১ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসকের সুপারিশের ভিত্তিতে গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এ কমিটির অনুমোদন দেয়।

আয়োজকদের দাবি, ২০২০ সাল থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অনুমোদন ছাড়াই একটি পক্ষ সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছিল। নবগঠিত কমিটির অনুমোদনের পরও বিভিন্ন জটিলতার কারণে দায়িত্ব গ্রহণে বিলম্ব হয়। তবে শনিবারের অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি পরিবহন মালিকদের স্বার্থ রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে।

ট্যাগস :

নড়াইল বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

আপডেট সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬