ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে জেলা ইমাম পরিষদ যশোর

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৩ বার পঠিত

জেলা ইমাম পরিষদ যশোরের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাদুর্গত ৩১০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুই দিনের এ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে ১০ লাখ টাকার বেশি মূল্যের সহায়তা প্রদান করা হয়।

রোববার (২ আগস্ট) জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে।

প্রতিনিধি দলটি বাঁশখালী উপজেলার চাপাছড়ি, বাহারছড়া, কাথরিয়া, জলদী, সরল, ছনুয়া ও শেখেরখীল এলাকার ছয়টি স্পট এবং পেকুয়া উপজেলার বড়পাড়া, টইটং, পুরাদিয়া, মগনামা, গর্জনিয়া, শিকদারপাড়া ও নাপিতখালীসহ সাতটি ইউনিয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্ত ৩১০টি পরিবারের হাতে নগদ অর্থ ও ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ত্রাণ বিতরণের আগে প্রতিনিধি দলের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করেন। এরপর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাছাই করে তাদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়। এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর প্রতিনিধি দলটি যশোর গাড়িখানা এলাকা থেকে মাইক্রোবাসযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন বলেন, যশোরবাসীর আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কারণেই সুদূর চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এজন্য তিনি যশোরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা ইমাম পরিষদ কাজ করে যাবে। এ জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন জেলা ইমাম পরিষদের সহসভাপতি মাওলানা হামিদুল ইসলাম ও মুফতি শামসুর রহমান, সহসম্পাদক মুফতি আব্দুর রহমান এজাজি, সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈম, কোষাধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি কবিরুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান এবং মাওলানা সালাহউদ্দিন।

বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে জেলা ইমাম পরিষদ যশোর

আপডেট সময় : ১০:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬