বাঘারপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি আটক
- আপডেট সময় : ০৮:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় নাশকতা, মাদক ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এবং (৫ নভেম্বর) সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে থানার পুলিশ।
বিশেষ এক সূত্রের জানায়, বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাশকতা মামলার এক আসামি, মাদক মামলার একজন এবং জি,আর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের এই অভিযানে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে। বিশেষ করে নাশকতা ও মাদক-সংক্রান্ত অপরাধের পাশাপাশি আদালতের পরোয়ানা বাস্তবায়নে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে, আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাঘারপাড়া পুলিশ। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
























