ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ডোংগাঘাটা বেলতলা পূজামন্দিরের রজতজয়ন্তী উদ্‌যাপন Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন

বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি

​রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ৫৪ বার পঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ জুলাই) মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০টি পরিবারের ছয় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার, সুপেয় পানি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।​

জানা গেছে, মারিশ্যা জোনের জোন কমান্ডারের নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বন্যার কারণে আকস্মিক খাদ্যসংকটে পড়া মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবে বিজিবি সদস্যরা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় খাবার বিতরণ করেন। এ সময় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়।

​খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি সকলকে বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

​খাদ্য সহায়তার পাশাপাশি বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি-এর নেতৃত্বে ২৫০ জন অসুস্থ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি (জোন কমান্ডার, মারিশ্যা জোন)।​মারিশ্যা জোন সূত্রে জানা গেছে, খাদ্য ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিজিবি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। একই সাথে পানিবন্দী মানুষের সার্বিক খোঁজখবর রাখা এবং স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।

ট্যাগস :

বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি

আপডেট সময় : ০৮:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬