ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ০৮:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৯ ভার পঠিত

বিশ্বকাপ যাত্রার শুরুটা সুখকর হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে মাঠের পারফরম্যান্সে মিশ্র ফলের মাঝেও সুখবর পেয়েছে ব্রাজিল। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে উঠেছে নেইমারদের দল।

বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলা শেষে র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমেছে স্পেন।

মরক্কোর সঙ্গে ড্র করলেও র‌্যাঙ্কিংয়ে লাভ হয়েছে ব্রাজিলের। ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের পর পয়েন্ট হারিয়ে পর্তুগাল পাঁচ থেকে সাত নম্বরে নেমে যাওয়ায় এক ধাপ এগিয়ে পাঁচে জায়গা পেয়েছে সেলেসাওরা। একইভাবে ব্রাজিলের বিপক্ষে ড্রয়ের ফলে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে মরক্কো।

জনপ্রিয় সংবাদ

ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল

আপডেট সময় : ০৮:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬