ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৪৯ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৩ জুন) দিনব্যাপী বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১৭টি শাড়ি, ১০টি কম্বল, ১২টি ঘড়ি, ৪ কেজি জিরা, ১ কেজি কিসমিস, ৬ কেজি ফুসকা, ৪৫টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ২১টি স্টিলের প্লেট ও চামচ, ২৪টি ওষুধ, ১৫৫টি চকলেট এবং ২০৮টি প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৯ হাজার ৫০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৯:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬