সংবাদ শিরোনাম :
দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ২৭ বার পঠিত

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, বোমাবাজি ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। রোববার (২৯ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমাবাজির প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধের দাবি তুলে ধরেন নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন।
ট্যাগস :

























