ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ৩৮ বার পঠিত

যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত থেকে রোববার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসীম উদ্দিন (৪০), মুরাদ হোসেন (৩৭) ও আঃ আলিম (৪০)। রবিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত সাড়ে সাতটার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পর্যটন হোটেলের সামনে থেকে জসীম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সাদীপুর গ্রামে মুরাদ হোসেনের বসতবাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন সকাল সাড়ে আটটার দিকে বড় আঁচড়া গ্রামে আঃ আলিমের বসতবাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জসীম উদ্দিনকে আওয়ামী লীগের কর্মী এবং মুরাদ হোসেন ও আঃ আলিমকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৮, তারিখ ১৬ আগস্ট ২০২৫। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় করা মামলাটির তদন্তে তাঁদের সন্দিগ্ধ আসামি হিসেবে পাওয়া গেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এসআই (নিরস্ত্র) এসএম আরিফুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল কাজী বলেন, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দিগ্ধ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অপরাধে জড়িত কেউ আইনের আওতার বাইরে থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার তিন আসামিকে রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :

বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬