ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বৈভব সূর্যবংশীর অভিষেক নিয়ে যা জানালেন কোচ

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৪২ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় আসা ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পেলেও এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, প্রতিভাবান এই ক্রিকেটারকে অভিষেকের জন্য অন্যদের মতোই অপেক্ষা করতে হবে।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট বলেন, বৈভব আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত। তবে দল নির্বাচন ও খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনাকেই গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সবশেষ আইপিএল মৌসুমে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বৈভব। ১৬ ইনিংসে ৭৭৬ রান করে টুর্নামেন্টসেরার স্বীকৃতি পান তিনি। তার এই পারফরম্যান্সের পরই জাতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পান ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তার অভিষেক হয়নি। এমনকি বর্তমান ওপেনার সাঞ্জু স্যামসন টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক মারলেও দলে বড় ধরনের পরিবর্তন আনতে রাজি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

টেন ডেসকাট বলেন, “বৈভব আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে এটা বলা কঠিন যে সাঞ্জু স্যামসনকে বাদ দিতে হবে। কয়েক মাস আগেই সে ভারতকে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইপিএলেও তার ভালো মৌসুম গেছে।”

তিনি আরও বলেন, “আমরা খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে চাই। দলে কাউকে পর্যাপ্ত সময় সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। বৈভব যতই প্রতিভাবান হোক, তাকে অন্য সবার মতোই নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”

বর্তমানে বৈভব ভারতের টি-টোয়েন্টি দলের সদস্য। তাকে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজ এবং এশিয়ান গেমসের দলেও রাখা হয়েছে। ফলে খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হতে পারে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

বৈভব সূর্যবংশীর অভিষেক নিয়ে যা জানালেন কোচ

আপডেট সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬