ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবারের বাংলাদেশের সিনেমা

বিনোদন ডেক্স
  • আপডেট সময় : ১১:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ১৩ বার পঠিত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি সিনেমা। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের প্রতিযোগিতামূলক ‘হরাইজনস’ (অরিজোন্তি) বিভাগে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। এর মধ্য দিয়ে উৎসবটির ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়ার গৌরব অর্জন করল।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি সুপারন্যাচারাল গল্পভিত্তিক চলচ্চিত্র। এর কাহিনি আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে। নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, বহু বছর ধরে প্রচলিত একটি আরবান মিথ থেকে সিনেমাটির গল্পের অনুপ্রেরণা নেওয়া হয়েছে।

গল্পে দেখা যায়, কথিত আছে একসময় ওই পার্লারে এক কনে রহস্যজনকভাবে মারা যান। পরে আরেক কনে সেখানে সাজতে এসে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হন। রহস্য, মনস্তত্ত্ব ও সুপারন্যাচারাল উপাদানের সমন্বয়ে এগিয়ে যায় সিনেমার কাহিনি।

ভেনিসে সিনেমাটি নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে রুবাইয়াত হোসেন বলেন, চলচ্চিত্রটি উৎসবে জমা দেওয়ার কয়েকদিন পরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান। তবে তখন কোন বিভাগে এটি প্রদর্শিত হবে, তা জানানো হয়নি। পরে জানতে পারেন, সিনেমাটি অফিসিয়াল ‘হরাইজনস’ (অরিজোন্তি) প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।

চলচ্চিত্রটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কী অসাধারণ এক মুহূর্ত! পুরো টিমের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভেনিস উৎসবের মতো আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো ফিল্মমেকারের জন্যই বিরাট অর্জন, সেই সঙ্গে বাংলাদেশের জন্যও বড় মাইলফলক এটি।”

আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিস লিডোতে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। ‘হরাইজনস’ বিভাগে বিশ্বের আরও ১৮টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

সিনেমাটিতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারীসহ আরও অনেকে।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এই নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সিনেমার অবস্থান আরও সুদৃঢ় করতে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবারের বাংলাদেশের সিনেমা

আপডেট সময় : ১১:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬