ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
মোটরসাইকেল ছিনতাই

মণিরামপুরে ইমামের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৪০ বার পঠিত

যশোরের মণিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আমানুল্লাহ (৫৫) নামে এক মসজিদের ইমাম। হামলার পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

শনিবার (২৫ জুলাই) ভোররাতে উপজেলার হেলাঞ্চী গ্রামের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত আমানুল্লাহ উপজেলার কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি হেলাঞ্চি বাজার মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে মোটরসাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন আমানুল্লাহ। পথে একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমানুল্লাহকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ জানান, তিনি হাসপাতালে গিয়ে আহত ইমামের খোঁজ নিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও ভালো নয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলেক উদ্দিন জানান, আহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস :

মোটরসাইকেল ছিনতাই

মণিরামপুরে ইমামের ওপর হামলা

আপডেট সময় : ০৯:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬