ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অঙ্গীভূত আনসারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: মহাপরিচালক Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন Logo ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন Logo বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু Logo ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ Logo খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৮০ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু। তিনি সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মিজানুর রহমান, গাজী আব্দুর সাত্তার ও মতলেব হোসেন, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহ-সভাপতি সন্তোষ স্বর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ও জুলফিকার আলী ভুট্টো।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আলা, রবিউল ইসলামসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন।

মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা

আপডেট সময় : ১০:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬