ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সম্প্রীতি সভায় মীমাংসা

মাগুরায় দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের বিবাদমান দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় পর্যায়ে শান্তি, সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে উভয় পক্ষকে একত্রিত করে আলোচনার মাধ্যমে সমঝোতার পরিবেশ সৃষ্টি করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি তাঁর বক্তব্যে বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং আলোচনার মাধ্যমেই যেকোনো বিরোধের স্থায়ী সমাধান সম্ভব। তিনি সকলকে আইন মেনে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানান এবং কোনো ধরনের সংঘাতে না জড়ানোর নির্দেশনা দেন।

পুলিশ সুপারের দিকনির্দেশনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘সামাজিক সম্প্রীতি ও বিরোধ নিষ্পত্তি কমিটি’ গঠন করা হয়। এই কমিটি ভবিষ্যতে এলাকায় উদ্ভূত যেকোনো বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধানে কাজ করবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের প্রতিনিধিরা সভায় অংশ নেন। দীর্ঘ আলোচনার পর দুই পক্ষের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান ঘটে। পরবর্তীতে উভয় পক্ষ একে অপরকে আলিঙ্গন ও করমর্দনের মাধ্যমে ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তারা নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্প্রীতি সভায় মীমাংসা

মাগুরায় দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি

আপডেট সময় : ০৮:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬