ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট Logo দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ Logo দুর্গাপূজায় যশোর-নড়াইলে এসআরবি’র কঠোর নজরদারি Logo ঝিকরগাছায় পূজামণ্ডপে ৩৭৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল বসিয়ে প্রতারণা

মাগুরা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৬০ বার পঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের মেয়াদ পরিবর্তন করে বিক্রি, মূল্য বৃদ্ধি এবং নিম্নমানের অননুমোদিত বীজ বাজারজাতের অভিযোগে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক বিক্রয় কেন্দ্রসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় বিনোদপুর বাজারের মেসার্স সাহা ট্রেডার্স নামের একটি বীজ, সার ও কীটনাশকের দোকানে গুরুতর অনিয়ম ধরা পড়ে।

তদারকিকালে দেখা যায়, ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের আসল মেয়াদ মুছে ফেলে ২০২৭ সাল পর্যন্ত নতুন মেয়াদের সিল মেরে বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি ২৩০ টাকার কীটনাশকের দাম বাড়িয়ে ২৮০ টাকা লেখা এবং বিভিন্ন বেনামি কোম্পানির অননুমোদিত ও নিম্নমানের বীজ ও কীটনাশক নিজের সিল ব্যবহার করে বাজারজাত করার অভিযোগও পাওয়া যায়। অভিযান চলাকালে একাধিক কৃষক অভিযোগ করেন, তারা ওই প্রতিষ্ঠান থেকে প্রতারিত হয়েছেন।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ সময় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. শাহীন ইসলাম, স্টাফ সদস্য কারিমুল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন। ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল বসিয়ে প্রতারণা

আপডেট সময় : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬