ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল আটক, আদালতে প্রেরণ Logo মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খেয়াল খুশি মতো চেম্বার করেন ডাক্তারগণ Logo সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার Logo বড়দিয়া–মহাজন খেয়াঘাটে নদীভাঙনের তাণ্ডব Logo জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার Logo ঝিকরগাছা পৌরবাসী স্বাস্থ্যঝুঁকিতে, বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা Logo যশোরে ৭৫ লাখ টাকা কাবিন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলন Logo খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক Logo যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ

মাদকমুক্ত যুবসমাজ গড়তে যশোরে জেলা ইমাম পরিষদের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১০ বার পঠিত

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে যশোরে ‘মাদকের বিস্তার রোধ ও যুবসমাজের নৈতিক শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

শনিবার (১০ অক্টোবর) যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে জেলা ইমাম পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকার মোহাম্মদপুরের জামি’আতুল উলূমিল ইসলামিয়ার শায়খুল হাদিস ও ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আ.ব.ম. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা শরীফ মোহাম্মদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা কবীর আহমাদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের প্রভাব ব্যক্তি ও পরিবারের গণ্ডি পেরিয়ে পুরো সমাজ এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন পারিবারিক সচেতনতা, নৈতিক শিক্ষা ও সামাজিক প্রতিরোধ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে তরুণদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে হবে। এর মাধ্যমে মাদকমুক্ত, সচেতন ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

আয়োজকদের তথ্যমতে, আলোচনা সভায় ইমাম, খতিব, বিভিন্ন মাদরাসার শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৯ শতাধিক সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাছীরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামছুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আছুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী ও মুফতি উবায়দুল্লাহ শাকিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

ট্যাগস :

মাদকমুক্ত যুবসমাজ গড়তে যশোরে জেলা ইমাম পরিষদের আলোচনা সভা

আপডেট সময় : ০৭:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬