ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ডোংগাঘাটা বেলতলা পূজামন্দিরের রজতজয়ন্তী উদ্‌যাপন Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন
১৮৫ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরের আলোচিত মশিউরের বাড়িতে ফের র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৪৩ বার পঠিত

যশোর শহরের শংকরপুর এলাকায় আলোচিত মাদক কারবারি মশিউরের বাড়িতে আবারও অভিযান চালিয়েছে র‌্যাব-৬, যশোর ক্যাম্প। এ সময় মাটির নিচে পুঁতে রাখা একটি কলস থেকে ১৮৫ বোতল ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়। এসব সিরাপ বাংলাদেশে মাদক হিসেবে বিক্রি করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শংকরপুর ছোটনের মোড় এলাকায় মশিউরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মশিউরকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে মশিউরের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির মাটির নিচে পুঁতে রাখা একটি কলসের ভেতর থেকে ১৮৫ বোতল ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়। পরে মশিউরকে আটক করা হয়।  উদ্ধার হওয়া সিরাপগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল এবং সেগুলো মাদক হিসেবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় মশিউরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব আরও জানায়, চলতি বছরের জুন মাসেও একই বাড়িতে অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় মশিউরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মশিউর শংকরপুর ছোটনের মোড় এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই প্রয়াত নুরুন্নবী যশোর পৌরসভার সাবেক কমিশনার ও বিএনপির নেতা ছিলেন। স্থানীয়দের অভিযোগ, অপর দুই ভাই হাসান ও মিজানের প্রভাবকে কাজে লাগিয়ে মশিউর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

ট্যাগস :

১৮৫ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরের আলোচিত মশিউরের বাড়িতে ফের র‌্যাবের অভিযান

আপডেট সময় : ০৮:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬