যশোরে বাজাজ পালসার ‘গো ফর গোল্ড’ রাইড ক্যাম্পেইন
- আপডেট সময় : ০৮:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৪৪ বার পঠিত

মোটরসাইকেলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে উত্তরা মোটরস লিমিটেডের উদ্যোগে বাজাজ পালসার জিমখানা ‘গো ফর গোল্ড’ রাইড ক্যাম্পেইন। শনিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক বাইকার ও মোটরসাইকেলপ্রেমী অংশ নেন।
আয়োজকরা জানান, ‘গো ফর গোল্ড’ টেস্ট রাইডের মূল উদ্দেশ্য হলো রাইডারদের বাজাজ পালসার এন১৬০ ইউএসডি ফর্ক মডেলের আধুনিক প্রযুক্তি ও পারফরম্যান্স সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান করা। টেস্ট রাইডের মাধ্যমে অংশগ্রহণকারীরা ডুয়াল-চ্যানেল এবিএস, ডিজিটাল কনসোল, ফুয়েল ইনজেকশন (এফআই) সিস্টেম, ইউএসডি ফর্ক, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, রাইড মোড, স্লিপার ক্লাচ এবং গিয়ার ইন্ডিকেটরসহ বিভিন্ন উন্নত ফিচার সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য ছিল বাজাজ পালসার এন১৬০-এর রাইডিং কমফোর্ট ও পারফরম্যান্সের বিশেষ বৈশিষ্ট্য রাইডারদের সামনে তুলে ধরা। বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী মোটরসাইকেলপ্রেমীরা এ টেস্ট রাইডে অংশগ্রহণের সুযোগ পান।
উত্তরা মোটরস সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে মোট ১৫টি ‘গো ফর গোল্ড’ জিমখানা কর্মসূচি আয়োজন করা হবে। এর মাধ্যমে মোটরসাইকেলপ্রেমীদের আধুনিক প্রযুক্তিনির্ভর রাইডিং অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা হবে।
দুই দশকেরও বেশি সময় ধরে বাজাজ পালসার বিশ্বজুড়ে স্পোর্টস মোটরসাইকেল সেগমেন্টে জনপ্রিয়তা ধরে রেখেছে। বাংলাদেশেও নির্ভরযোগ্য পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি এবং দীর্ঘদিনের আস্থার কারণে ব্র্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
বাংলাদেশে চার দশকেরও বেশি সময় ধরে বাজাজ মোটরসাইকেল বাজারজাত করে আসছে উত্তরা মোটরস লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটির দেশব্যাপী ১৫টি শাখা অফিস এবং ৩৫০টিরও বেশি ৩এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার্স) ডিলার রয়েছে। অনুমোদিত সার্ভিস সেন্টার ও প্রশিক্ষিত মেকানিকদের মাধ্যমে তারা বিক্রয়োত্তর সেবা প্রদান করছে।
এদিকে প্রখর রোদ উপেক্ষা করে আয়োজিত ‘গো ফর গোল্ড’ রাইড ক্যাম্পেইনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ডিজে তিশা ও ডিজে তানভীরের দলের পরিবেশনা উপস্থিত বাইকার ও দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়।























