ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাবি বাস্তবায়নের আলটিমেটাম

যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৩২ বার পঠিত

দুই দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশের সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। শনিবার (৪ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকসেবা সচল রাখতে শাখা ডাকঘরের কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা নানা বৈষম্য ও সমস্যার মধ্যে রয়েছেন। তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হলে কর্মচারীদের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি ডাকসেবার মানও আরও উন্নত হবে।

বক্তারা জানান, গত ১৭ ও ১৮ জুন ঢাকায় ডাক অধিদপ্তরের সামনে দুই দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করা হয়। পরে তিন দিনের কলম বিরতি কর্মসূচিও পালন করা হয়। কিন্তু দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৬৪ জেলায় মতবিনিময় সভা ও ধর্মঘটের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ এবং ৫ জুলাইয়ের মধ্যে নগদ অর্থ, খাম, ডাকটিকিট, রাজস্ব হিসাব সমন্বয় ও চিঠি-পার্সেল বিতরণের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৬ জুলাই থেকে প্রতিটি শাখা ডাকঘরের সামনে ধর্মঘটের ব্যানার টানানোর আহ্বান জানানো হয়।

নেতারা বলেন, তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। তবে দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ না এলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের খুলনা বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শাহানাজ পারভিন, সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা, ঝিকরগাছা উপজেলা সভাপতি আলম, শার্শা উপজেলা সভাপতি মো. আলী, কেশবপুর উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, মনিরামপুর উপজেলা সভাপতি বাবলু, বাঘারপাড়া উপজেলা সভাপতি আব্দুর রব, চৌগাছা উপজেলা সভাপতি মো. সুলতান, বারোবাজার উপজেলা সভাপতি শ্রী প্রাণেশ, অভয়নগর প্রতিনিধি মো. আল-আমিন, নড়াইল প্রতিনিধি মো. রনিসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

দাবি বাস্তবায়নের আলটিমেটাম

যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন

আপডেট সময় : ০৪:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬