ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ২৩ বার পঠিত

“পরিকল্পিত বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬।

শনিবার (১৮ জুলাই) সকালে যশোর টাউন হল ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, যশোরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। যশোরের জেলা প্রশাসক আশেক হাসান ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশপ্রেমী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আশেক হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের এ সময়ে বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার একটি দায়িত্ব। তিনি বলেন, একটি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছকে সন্তানের মতো যত্ন নিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছাড়া সবুজায়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়।

মেলায় বিভিন্ন নার্সারি ও উদ্যানপালন প্রতিষ্ঠানের স্টলে দেশি-বিদেশি নানা প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, মাল্টা, কমলা, ড্রাগন ফল, অ্যাভোকাডো, অলিভ, চেরি, থাই পেয়ারা, বার্মিজ আঙুর, জাপানি পার্সিমন, ম্যাকাডেমিয়া, অর্কিড, বনসাই, ক্যাকটাস, এরিকা পাম, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নিম, অর্জুন, মেহগনি, সেগুন, দেবদারু, চন্দন ও আগরসহ বিভিন্ন প্রজাতির গাছ।

স্টল মালিকরা জানান, পরিবেশ সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছর বৃক্ষপ্রেমীদের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। গাছ বিক্রির পাশাপাশি দর্শনার্থীদের গাছের পরিচর্যা, রোগবালাই প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অতিথিরা শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন। চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, তারা নিজ নিজ বাড়ি কিংবা উপযুক্ত স্থানে এসব গাছ রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যা করবে।

পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে খোঁজখবর নেন, স্টল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দর্শনার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বৃদ্ধিতে জনসম্পৃক্ততা বাড়াতেই এই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহের পাশাপাশি বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নার্সারি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবেন।

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৯:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬