ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৮ বার পঠিত

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শহরের শংকরপুর এলাকার আলোচিত রাজা এবং তাঁর দুই সহযোগী বৃষ্টি ও জারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে রাজা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন। ল্যাপটপটি কেনার কথা বলে তাঁকে যশোরে আসতে বলেন তিনি। পরে ওই যুবক ল্যাপটপ নিয়ে যশোরে এলে রাজা তাঁকে একটি ঘরে নিয়ে আটকে রাখেন বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, সেখানে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ নিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের ফোন করে টাকা আদায় করা হয়। পরে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাঁকে উদ্ধার করেন। পরে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বিষয়টি তদন্ত শুরু করেন।

তদন্তের একপর্যায়ে শনিবার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রথমে রাজাকে আটক করা হয়। পরে একই স্থান থেকে বৃষ্টি ও জারাকেও আটক করা হয়।

কোতোয়ালি থানার এসআই আল আমিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী যুবক থানায় মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য, চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে। পরে আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ করে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগেও তাঁরা আটক হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক

আপডেট সময় : ১১:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬