ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১২ বার পঠিত

যশোরের কোতোয়ালি উপজেলার এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৬ আগস্ট) দুপুর ২টা ৫৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল কোতোয়ালি মডেল থানার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওলিয়ার মোল্যার দুইচালা টিনশেড ঘরের সামনের খোলা স্থান থেকে ফুল মিয়া (৪৬) ও ফিরোজ হোসেন (৫০)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া  ফুল মিয়া এনায়েতপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে এবং  ফিরোজ হোসেন একই গ্রামের ওলিয়ার মোল্যার ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (৭ আগস্ট) গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যশোরে ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬