ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৪৯ বার পঠিত

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে। তিনি ঢাকা থেকে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের চালান নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় মোটরসাইকেলে আসা সাহাব উদ্দিনকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৫৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন স্বীকার করেছেন, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

তিনি আরও বলেন, স্বর্ণ পাচারের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।

যশোরে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৯:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬