ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধন সামগ্রী আটক Logo কাশিমপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা তুহিন Logo যশোর পৌরসভার পুকুরে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত Logo কেশবপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আজাদ Logo বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ

যশোর কোতোয়ালি থানায় নতুন ওসি কবির হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৭১ বার পঠিত

যশোর কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন কবির হোসেন। সোমবার রাত ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে এ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাসুম খান। তিনি ২০২৬ সালের মার্চ মাসে কোতোয়ালি মডেল থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কবির হোসেন এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে বদলি হয়ে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় যোগদান করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি কবির হোসেন থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা এবং পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে নতুন ওসিকে থানার কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানান। তাঁরা দায়িত্ব পালনে তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নতুন ওসির যোগদান উপলক্ষে সোমবার রাতে বিদায়ী ও শুভেচ্ছা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বলে সর্বশেষ জানা গেছে।

ট্যাগস :

যশোর কোতোয়ালি থানায় নতুন ওসি কবির হোসেন

আপডেট সময় : ১১:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬